বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামগঞ্জেও পৌঁছে দিচ্ছেন : এমপি জিন্নাহ্

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বিশ্বের সকল নাগরিকরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন. আগামীতে এ দেশের সাধারণ মানুষ সে সুযোগ সুবিধা পাবেন। তিনি বলেন, বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামগঞ্জেও পৌঁছে দিচ্ছেন। এই এলাকার গত ৫জন সংসদ সদস্য যে উন্নয়ন করেছেন তার চেয়ে বেশি উন্নয়ন মূলক কাজ করা হয়েছে আমার আমলেই। তিনি বলেন, গত কয়েক বছরে উপজেলার ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মসজিদ, মন্দির এমনকি রাস্তায় অপরাধ কর্মকান্ড রোধ করার জন্য গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় ইতিমধ্যে সৌর বিদুৎ স্থাপন করা হয়েছে। শনিবার উপজেলার আটমূল ইউনিয়নের বড় বেলঘড়িয়া গ্রাম হতে বগার বাড়ি পর্যন্ত ৫শ মিটার রাস্তা এইচ.বি.বি করণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে বড় বেলঘড়িয়া জে.আই দাখিল মাদ্রাসা মাঠে সুধী সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন জাপা নেতা নজরুল ইসলাম বাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ছামছুল আলম তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক আবু জাকারিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, অত্র ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মাদ্রাসা সুপার খলিলুর রহমান, শিক্ষক মোকছেদুর রহমান দুলু, ছাত্রলীগ নেতা ইমরান নাজির প্রমুখ। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাস্তাটি এইচ.বি,বি করণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com