শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে দাদন ব্যবসায়ী কর্তৃক সহকারী শিক্ষকের সুপারি গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই শিক্ষকের লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায় ৩১ ডিসেম্বর দেউলী ইউনিয়নে রহবল পূর্বপাড়া গ্রামের মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেকেন্দার আলীর লাগানো সুপারী বাগানে পার্শ্ববর্তী বাড়ির মৃত: কেরামত আলীর ছেলে আবুল হোসেন ও তার স্ত্রী সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের একটি দল সুপারি গাছ কর্তন করে। এসময় তারা সেকেন্দারকে মারপিট সহ খুন জখমের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়। এব্যাপারে সেকেন্দার আলী বলেন আবুল হোসেন একজন খারাপ প্রকৃতির লোক ও দাদন ব্যবসায়ী । সে আমার ২০টি সুপারিশ গাছ কর্তন করে ১ লক্ষ টাকা ক্ষতি সাধন করেছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল হাই বলেন, আবুল হোসেন গাছ কর্তনের বিষয়টি আমি শুনেছি ।