বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কর্তন করা হয়। শনিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃমোখলেছার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক আসাদুজ্জামান লিমন, এম.এইচ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলী হাসান শুভ সহছাত্রলীগের নেতৃবৃন্দ।