বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিবগঞ্জ,বগুড়া প্রতিনিধিঃ “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ পুলিশ সপ্তাহ চলবে। শিবগঞ্জ থানায় রবিবার বিকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। উদ্বোধন শেষে থানা চত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) ছানোয়ার হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) নান্নু খান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, এস.আই মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, আলহাজ উদ্দীন, আহসানুল হক, সাহেব গণি, এ.এস.আই মুক্তার হোসেন, খাইরুল বাশার সহ শিবগঞ্জ থানার পুলিশ সদস্য ও স্থানীয় সুধীবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশ পরিবারের মাঝে লটারী ড্র অনুষ্ঠিত হয়।