বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রতিক পবিত্র শহীদ মিনার অবমাননার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় শহরের সাতমাথায় আমরা মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে এ মানবনন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদুন্নবী রাসেল এর সভাপতিত্বে ও সাবেক বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল-রাজি জুয়েল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর রুহুল আমিন বাবলু, সদর উপজেলা কমান্ডর আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগ নেতা জহুরুল হক বুলবুল, সদর উপজেলা ডেপুটি কমান্ডর সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লাল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা দৌলাতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক পাভেল রানা, মোশারফ হোসেন বুলবুল, এস এম তারিক, নাছির উদ্দিন শিপলু, মোতোয়ালী নওশাদুর রহমান নিশান, সমাজকর্মী শিশির মোস্তাফিজ, শরিফুল আলম শিপুল, আব্দুল্লাহেল কাফী তারা, রেজাউল করিম ডাবলু, এনামুল জাহিদ তিতাস, আহম্মেদুর রহমান ডালিম, জিয়াউর রহমান জিয়া, নুরুল আজম, মশিউর রহমান মন্টি, আলমগীর হোসেন স্বপন, জিহাদ আল হাসান জুয়েল, নিবারন চন্দ্র দাস, তাজমিলুর রহমান তমাল, সুলতান আহম্মেদ সুমন, সজিব কুমার সাহা, আমিনুল ইসলাম, আরিফুল আলম শাওন, শাহরিয়ার অনেক প্রমূখ। এসময় বক্তারা বলেন, ২০২০ সালে মুজিব বর্ষের প্রথম দিনে ১লা জানুয়ারী তারিখে একটি রাজনৈকি সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে পবিত্র শহীদ মিনারের উপরে জুতা পায়ে যে তান্ডব চালিয়েছে তা বগুড়ার মুক্তিযোদ্ধা সমাজ মেনে নিতে পারে না। রাজনীতির নামে ছাত্রদল বগুড়ায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়ে এইভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধার সম্মানকে গলাটিপে হত্যা করতে চায়। মুক্তিযোদ্ধাদের পবিত্র স্থান শহীদ মিনারে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রæত গ্রেফতার করে আইনরে আওতায় এনে শাস্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, রাজনীতির নামে শহীদ মিনার অবমাননাকারী সংগঠনগুলো ভবিষ্যতে শহীদ মিনারে প্রবেশ করার নৈতিকতা হারিয়ে তাদের রাজনীতির দেউলিয়াতা প্রমান করেছে। শহীদ মিনার অবমাননাকারীদের কখনই ছাড় দেয়া হবে না। তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। চিহ্নিত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বগুড়ার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।