বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ভোলোর ইন্তেকাল

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা এসএএন ট্রেড এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও দৈনিক উত্তর কোন পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি জাবিউর আলম হিমুর বড় ভাই জগলুর রহমান ভোলো (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না………… রাজিউন। গত সোমবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মরহুম ভোলো চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের মৃত: ফজলুর রহমানের তৃতীয় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক, সাঃ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাজাদা চৌধুরী, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক বাবু রতন রায়, আব্দুর রউফ রুবেল, পবন রায়, বজলুর রহমান, সোহেল আক্তার মিঠু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com