বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে খাতা বিতরণ উৎসব করলেন পৌর মেয়র

শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দেশব্যাপী বই উৎসব হচ্ছে প্রতি বছর। এবার সেই আদলে বগুড়ার শিবগঞ্জে খাতা উৎসব শুরু করলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। তিনি পৌর এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে বছরের শুরুতেই দুটি করে খাতা উপহার দিয়ে তাদের লেখাপড়ায় উৎসাহিত করার এই কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে খাতা প্রদান করা হয়। এ লক্ষে খাতা বিতরণ উৎসবের আয়োজন করা হয় শিবগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে। পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই.সি.টি বগুড়া মোঃ মাসুম আলী বেগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। অনুষ্ঠানে পৌর মেয়র বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের স্কুলমুখী করার এক যুগান্তকারি প্রদক্ষেপ নিয়েছেন। অনেক পরিবার আছে যাদের ছেলেমেয়ে বই পেলেও খাতা কেনার জন্য সমস্যায় পড়ে। বিষয়টি বিবেচনা করে পৌর এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুটি করে খাতা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১২ হাজার শিক্ষার্থীকে দুটি করে খাতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com