বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ৭১ টিভি’র খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্না ও ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ বিভিন্ন স্থানের সাংবাদিকদের ওপর হামলাকারীদের শান্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাব ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রেসক্লাব সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৃজনী সম্পাদক স্বরূপ বক্সী বাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সময় টিভি প্রতিনিধি গোলাম নবী দুলালের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রতন সিং, সালাউদ্দিন আহমেদ, শাহরিয়ার হিরু, একরাম তালুকদার, মোর্শেদুর রহমান, রিয়াজুল ইসলাম, বেলাল উদ্দিন, আজহারুল আজাদ জুয়েল, কংকন কর্মকার, বিপুল সরকার সানি, রফিকুল ইসলাম ফুলাল, পলাশ, সাহেব আলী, কুরবান আলী, মমেন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এর শিমুল, আরমান, সাব্বির প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com