বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সাজু মিয়া : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় গত এক বছরে বিভিন্ন সময় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে পরিচালিত ১১৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭ লক্ষ ৬৮ হাজার ৪ শত টাকা রাজস্ব আদায় হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর বলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় গত ২০১৯ সালে ১১৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩৮ টি মামলার মাধ্যমে ৬,৪৮,০০০ টাকা, প্রকাশ্য জুয়া আইনে ৫৩ টি মামলায় ১৮,৯০০ টাকা, দন্ডবিধি আইনে ০৫ টি মামলায় ৫,২০০ টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলায় ৩০০ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ০৪ টি মামলায় ৫০০ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ টি মামলায় ৪০,৫০০ টাকা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ০১ টি মামলায় ১০,০০০ টাকা, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ০১টি মামলায় ৫,০০০ টাকা এবং ঔষধ আইনের ০২টি মামলায় ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর আরো জানান, মুজিব শতবর্ষে ১০০ টির বেশি মোবাইল কোর্ট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, মাদক নির্মূল, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।