বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতনিধিঃ গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুলের আয়োজনে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও ডা: দেলোয়ার হোসেন নয়ন এ স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামিউল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রমজান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহবুব মোর্শেদ হীরা, সমাজ সেবা অফিসের কারিগরী প্রশিক্ষক মোঃ তৌহিদ ইসলাম, শিক্ষক সিরাতুন মনিরা, বেবী আক্তার, রিপা বেগম।