বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। র্যালী শেষে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, ‘‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’’ , শীর্ষক আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক’’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও চোখ ধাঁধানো বর্ণিল আতশবাজি প্রদর্শন।