বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বিহার ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব ভার গ্রহণ করলেন বজলার রহমান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন ইউপি সদস্য বজলার রহমান। জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম ১৩ জানুয়ারি পবিত্র ওমরা হজ্জ্ব ব্রæত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করেন। তার অনুপস্থিতিতে বিহার ইউপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বজলার রহমান। চেয়ারম্যান ওমরা পালন শেষে পুনরায় তার দায়িত্ব গ্রহন করবেন। এ বজলার রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম পবিত্র ওমরা হজ্জ ব্রæত পালন করতে গেছেন। তিনি যেন সুস্থ্য শরীরে পবিত্র হজ্জব্রæত পালন করে ফিরে আসতে পারেন তার জন্য আমি সকলের নিকট দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com