বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে প্রতিপক্ষের লোকজন কর্তৃক ইটের প্রাচীর ভেঙ্গে ১ লক্ষ ৯০ হাজার টাকা ক্ষতি সাধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পৈত্রিক সম্পত্তিতে নির্মিত ইটের প্রাচীর প্রতিপক্ষ কর্তৃক রাতের আধাঁরে ভাংচুর ১ লক্ষ ৯০ হাজার টাকার ক্ষতি সাধন। জানাযায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার গ্রামের মৃত: গোলাম উদ্দিন এর পুত্র আব্দুল সালাম গত কয়েক দিন পূর্বে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ইটের প্রাচীর নির্মাণ করেন। কিন্তু প্রতিপক্ষ সিদ্দিক, ফজলুর হক সহ তার সহযোগিরা গত ১৭ জানুয়ারি দিবাগত রাত্রীতে ইটের প্রাচীর ভাংচুর করে। এব্যাপারে সালাম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে গেলে প্রতিপক্ষ ফজলুর হক সহ বেশ কয়েক জন আমাকে ও আমার ভাতিজা সুমন কে মারপিট করে আহত করে। প্রতিপক্ষরা পুনরায় আমার ইটের প্রাচীর ভেঙ্গে আমার ১ লক্ষ ৯০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com