বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রেলস্টেশনের অসহায় মানুষদের পুরাতন শীতবস্ত্র বিতরণ করেন নয়ন রায়

বগুড়া সংবাদদাতা : গভীররাতে বগুড়া রেলস্টেশনে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় ৫০জন মানুষদের মাঝে পুরাতন শীতবস্ত্র বিতরণ করেন সাংবাদিক নয়ন রায়। তিনি বলেন, এর আগেও আমি আমার সামর্থ্য অনুযায়ী এ ধরনের কাজ করেছি, যতদিন দুনিয়াতে আছি অসহায় মানুষদের পাশে থাকবো এবং সবাইকে তার নিজ নিজ জায়গা থেকেই দাঁড়াতে বলবো। আগামীতে ইচ্ছে আছে একটা ফাউন্ডেশন করবো এবং সেখান থেকে মানুষের কল্যাণ করার চেষ্টা করবো। সবার আশীর্বাদ কামনা করছি। এসময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, নিউজ টুয়েন্টিসিক্স বগুড়া জেলা ক্যামেরাম্যান মোঃ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com