শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ঢাকা অফিস : বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেছেন, । পুলিশ এখন জনগণের সেবক। ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকেল ৪টায় বগুড়ার শাজাহানপুরে বেজোড়া দক্ষিণপাড়া আঞ্চলিক পুলিশিং কমিটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী। ২১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও বেজোড়া দক্ষিণপাড়া আ লিক পুলিশিং কমিটির সভাপতি ডাঃ এসএম ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজীম উদ্দিন, বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু।শাজাহানপুর থানা পুলিশিং কমিটির সদস্য মেজবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শাজাহানপুর থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ। অন্যান্যের বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু, পুলিশিং কমিটির সদস্য নারায়নী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশিং কমিটির নেতা আব্দুর রাজ্জাক, হাফেজ আব্দুল মোমিন, মন্তেজার রহমান, সায়েদ আলী মন্ডল, শাহ্ আলম প্রমুখ।