বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ঢাকা অফিস : বগুড়া প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচনে নয়ন-আরিফ প্যানেল জয়লাভ করেছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন মনোনিত এই প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদুল আলম নয়ন (দৈনিক জনকন্ঠ) ১০৮ ভোট পেয়ে রির্বাচিত হয়েছেন। এপদে তার প্রতিদ্ব›দ্বী রেজাউল হাসান রানু (দৈনিক বগুড়া), পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান (এসএ টিভি) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে তার প্রতিদ্বন্দি প্রার্থী সুমনা রায় (দৈনিক চাঁদনী বাজার) পেয়েছেন ৭০ ভোট আর অপর প্রার্থী সবুর শাহ লোটাস (দৈনিক দুরন্ত সংবাদ) পেয়েছেন ৩৯ ভোট।বৃহস্পতিবার প্রেসক্লাবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় । এরপর গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন,সহ-সভাপতি পদে আব্দুস সালাম বাবু (দৈনিক আলো প্রতিদিন) ৯৪,আব্দুল মোত্তালেব মানিক (দৈনিক কালের খবর) ৯০,এস এম কাওছার (দৈনিক সমকাল) ৮৮,যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু (দৈনিক আলো প্রতিদিন) ১০৭,সাজ্জাদ হোসেন পল্লব (দৈনিক প্রভাতের আলো) ১০৩,দপ্তর সম্পাদক শফিউল আযম কমল (দৈনিক জনকন্ঠ) ১২৪,কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু (বৈশাখী টিভি) ৮৯,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন ( যমুনা টিভি) ৯৭,ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন (দৈনিক ভোরের দর্পন) ৯৭,পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (দৈনিক বণিক বার্তা) ১১৩,কার্যনির্বাহী সদস্য জে এম রউফ (দেশ টিভি) ১১২,তানসেন আলম (দৈনিক বাংলা বুলেটিন) ১১১,মিলন রহমান (দৈনিক ভোরের দর্পন) ১০৬,প্রদীপ ভট্টাচার্য্য শংকর (দৈনিক করতোয়া) ১০৩,আব্দুর রহিম (দৈনিক মুক্তবার্তা/দৈনিক খোলা কাগজ) ১০৩,ইনছান আলী শেখ (সাপ্তাহিক নোতুন খবর) ৯৩,লতিফুল করিম (মাই টিভি) ৯৩,প্রবীর মোহন্ত (দৈনিক সংবাদ প্রতিদিন) ৮৮,ফরহাদুজ্জামান শাহী (চ্যানেল২৪) ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।