বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে শিশু কন্যাকে জবাই করে হত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গলা কাটা অবস্থায় এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তালিবপুর গ্রামে। জানা যায়, অত্র উপজেলার তালিবপুর গ্রামের দিন মজুর শাহিনুর ইসলামের ১ম শ্রেণির ছাত্রী সাদিয়া (৭) কে, কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থাল থেকে ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। একই গ্রামের সম্পর্কে দাদা মোফাজ্জল হোসেন বলেন, শিশু সাদিয়া বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তার বড় আম্মার বাড়ীতে বেড়াতে যায়। কিছুক্ষণ পর ভাত খাওয়ার জন্য বাড়ীতে আসার সময় শিশু সাদিয়া নিখোঁজ হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন আলুর জমিতে গলা কাটা অবস্থায় শিশু সাদিয়ার লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এ বিষয়ে সাদিয়ার মা ইসেদা বেগম বলেন, গ্রামের কিছু লোকজনের সাথে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। জমি সংক্রান্ত মামলায় আমি তিন মাস জেলও খেটেছি। তিনি আরো বলেন, আমার মেয়ে হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি। এ ঘটনায় বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, তদন্ত চলছে, খুব শ্রীঘ্রই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com