বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক মত বিনিময় সভা সরকারি এমএইচ কলেজ ছাত্রলীগ সাবেক যুগ্ম আহŸায়ক আলী হাসান শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আজিজুল হক, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সজল শেখ, সাংগঠনিক সম্পাদক হুমায়ন মন্ডল, ছাত্রলীগ নেতা জুয়েল, আবু হাসান, শাহাদত, স্বাধীন, সোয়াইব, আল আমিন, রাকিব, কলেজ ছাত্রলীগ এর সহ-সভাপতি মেহেদী হাসান প্রমুখ।