বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ভোটের ফলাফল প্রত্যাত্থান করে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত হরতালের প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলটি সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু স্কয়ারে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। । এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাছুম পারভেজ মুকুল, সহ-সভাপতি বাবু, বাইজিদ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক রনি, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম কায়েব, ছাত্রলীগ নেতা রাকিব, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান প্রমূখ