বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ রবিবার সাড়া দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তর আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা খাদ্য পরিদর্শক শম্ভু কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, মোছাঃ মমতাজ বেগম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল মোল্লা, হাফিজার রহমান, আঃ রাজ্জাক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com