বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সাজু মিয়া: বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা বন্দরের চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুলের ছেলে হানজেলা (২৪), মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)। জানা গেছে, হানজেলা ও রনি মোটরসাইকেল যোগে মোকামতলা বন্দরের দিকে যাচ্ছিল। চৌকিরঘাট এলাকায় পাবনাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মহাসড়কে মটর সাইকেল আরোহীরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় । বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। এখন এটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।