বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামে পুলিশিং কমিটির উদ্যোগে সচেতনতা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা সভা বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কমিউনিটি পুলিশিং কমিটির সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ পারিদর্শক ( ওপারেশন) নান্নু খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ সামছুল আলম, জহুরুল ইসলাম জুয়েল, আবু কায়েশ, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, আব্বাস মন্ডল, আব্দুস সামাদ, মিজানুর রহমান, প্রভাষক জহুরুল ইসলাম প্রমুখ।