বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অসহায় ও দরিদ্র বৃদ্ধা মায়ের পাশে দাড়ালেন ছাত্রনেতা আলী হাসান শুভ

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের সাত আনা চাকলমা গ্রামের মোছাঃ মোজেদা বিবি (৭০)।বিভিন্ন রোগাক্রান্ত,শীতে কেউ রাখেনি এই বৃদ্ধা মহিলার খোঁজ।তাৎক্ষণিক খবর পেয়ে মহিলার বাড়িতে চলে যান, প্রয়োজনীয় ঔষধ ও শীতবস্ত্র দিয়ে আর্থিক সহযোগীতা প্রদান করেন শিবগঞ্জ সরকারী এম এইচ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ও সরকারি এম এইচ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আলী হাসান শুভ। এসময় উপস্থিত ছিলেন মহাস্থান এস ডাব্লিউ ব্রাদার্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রায়নগর ইউনিয়ন যুবলীগ নেতা ওয়াজির হোসেন তাবীব সনি, ছাত্রনেতা রাকিব হাসান,মেহেদী হাসান প্রমুখ। এব্যাপারে ছাত্রনেতা আলী হাসান শুভ এর সাথে কথা বললে তিনি জানায় এরকম একজন বৃদ্ধা মহিলা মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। সমাজের প্রত্যেক মানুষের উচিত এরকম অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। আগামী দিনে যেন প্রত্যেক এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগীতা করতে পারি সেজন্য সকলের দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com