বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্র ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গুজিয়া বন্দরে হুইল চেয়ার বিতরণ করেন এমপি পুত্র ও উপজেলা যুব সংহতির আহŸায়ক হুসাইন শরিফ সঞ্চয়। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা শাহীনুর ইসলাম, রফিকুল ইসলাম উকিল, এটিএম হেলাল বাবলু, যুব সংহতি নেতা ফজলুল বারী প্রমুখ।