বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আজ সোমবার গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভা ও লোকসঙ্গীত অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান, সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ মজিবর রহমান, তথ্য অফিসার জেলা তথ্য অফিস বগুড়া মোছাঃ সাবিহা আক্তার লাকি, জেলা তথ্য অফিস কর্মকর্তা জুলফিকার মোঃ আব্দুর রউফ, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুল আলম, মোছাঃ লায়লা আরজুমান, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সমাজ সেবক মোঃ ফরমান আলী, পরিশোষ চন্দ্র মোদক সহ প্রমুখ।