বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার ঐতিহাসিক মহাস্থান কাঁচা সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও পেঁয়াজের দাম একটু বেশী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে কাঁচা সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও কয়েক দিন হল কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে আর পেঁয়াজের দাম একটু বেশী! সরেজমিনে গতকাল মহাস্থান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারী ও খুচরা বাজার কাঁচা শাক-সবজি মাছ-মাংসের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে তবে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ ও বেগুনের দাম বৃদ্ধি পেয়েছে বৃকস্পতিবার মহাস্থান পাইকারী বাজারে এক পাল্লা ৫ কেজি লাল মেন্টাল বেগুন বিক্রি হয়েছে ১৭০ টাকা, সাদা বেগুন এক পাল্লা বিক্রি হয়েছে ১৪০ টাকা এক সপ্তাহ আগে লাল বেগুন ১২০ টাকা এবং সাদা বেগুন ১০০ টাকা পাল্লায় বিক্রি হয়েছে কাঁচা মরিচ এক পাল্লা বিক্রি হয়েছে ১৮০ টাকা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১০০ টাকা সবজির দাম অপরিবর্তিত রয়েছে ফুলকপি ৪২ কেজিতে এক মন কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৪০০ টাকা, পাতাকপি ছোট-বড় ১৫ টাকা পিস পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, পাইকারী বাজারে পাকড়ি লাল আলু বিক্রি হচ্ছে ৫০০ টাকায় কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে ৪০০ টাকা মনে, মিষ্টি লাউ ৮০০ টাকা মন শসা ৮০০ টাকা মন, বরবটি ১০০০ টাকা মন দেশী সিম ৫০০ টাকা মন,করলা পাইকারি দামে একপাল্লা বিক্রি হচ্ছে ৪৫০ টাকা, টমেটো এক পাল্লা ১০০ টাকা গাঁজর ৫০ টাকা, পালং শাক ১০০ টাকা পাল্লা সবচেয়ে দাম কম মুলা এক পাল্লা ৩৫ টাকা। বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি লক্ষ করা গেছে কিন্তু দাম একটু বেশী, গো মাংস ৫০০ টাকা কেজি, খাসির মাংস ৭৫০ টাকা, গোচি মাছ ৮০০ টাকা কেজি, এবং ছোট ৪৮০ টাকা কেজি, বাটা মাছ ১৪০ টাকা কেজি পাঙ্গাস ১২০ থেকে ১৪০ টাকা কেজি। মহাস্থান বাজারে মাছ মাংসের দাম খুব একটা উঠানামা না বললেই চলে তবে খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ ও পিয়াজ। সচেতন মহল মনে করেন বাজার মনিটরিং করলে সব কিছু পণ্যর মূল্য ক্রয় ক্ষমতার মধ্য থাকবে বলে মনে করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com