বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে সাংবাদিক জিএম মিজানকে জড়িয়ে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানান নয়ন রায়

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দৈনিক প্রভাতের আলো ও জাতীয় দৈনিক আজকের দর্পনের সাংবাদিক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিজানকে (জিএম মিজান) জড়িয়ে গুজিয়া গাল্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক তোতা’র মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায়। তিনি বলেন, সাংবাদিকদের উপর এদানিং এক কুচক্র মহল বিভিন্নভাবে  মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। শুধু শিবগঞ্জ উপজেলা নয় জেলা-বিভাগ সহ সারাদেশে এসব ঘটনা ঘটে চলছে। সত্যতা যাচাই না করে এসবে কেউ কান দিবেন না। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের মাক্স মোটেলে বসে তিনি সাংবাদিকদের একথা জানান। প্রতিবাদ সভায় সকলে সাংবাদিক জিএম মিজানকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com