বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় পথচলা শুরু করলো ট্রাভেলিং এজেন্সি ‘ড্রিমগার্লস ট্যুর গ্রুপ’

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় নারীদের জন্য ট্রাভেলিং এজেন্সি ‘ড্রিমগার্লস ট্যুর গ্রুপ’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বগুড়ার চাইনিজ রেস্টুরেন্ট রোচাস এর হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ট্রাভেলিং এজেন্সি’র উদ্বোধন করা হয়। পাঁচজন নারী উদ্যোক্তার উদ্যোগে এই ট্রাভেলিং এজেন্সি পথচলা শুরু করলো। এটি বগুড়াসহ উত্তরাঞ্চলের একমাত্র নারীদের জন্য ট্রাভেলিং এজেন্সি। ড্রিমগার্লস ট্যুর গ্রুপ এর পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী জানান, আমরা ঘনিষ্ট কয়েকজন মিলে নারীদের জন্য ট্রাভেলিং এজেন্সির বিষয়ে আলোচনা করি। এরপর ফেসবুকে একটি গ্রুপ খুলে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার নারীদের এ্যাড করি। এরপর শুধুমাত্র নারীদের ট্যুর সম্পর্কিত বিভিন্ন পোস্ট শেয়ার করি। সেখান থেকে আমরা দারুণ রকমের সাড়া পাই। যার ফলশ্রুতিতে আজকে এই এজেন্সির উদ্বোধন করা হলো। আসলে মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে এরকম একটা দৃষ্টান্ত উপস্থাপন করার চিন্তা মাথায় রেখেই আমরা এটি করেছি। কারণ আমরা মেয়েরা এখনও দেখি আমাদের বড় ভাইরা তাদের বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, ছোট ভাইয়েরা বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কোন বাধ আসছে না। কিন্তু আমরা মেয়েরা কোথাও যেতে চাইলে অনেক রকমের বাধা আসে পরিবার থেকে। আসলে এটা আসাও স্বাভাবিক। তবে আমরা মেয়েদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত এবং সুরক্ষার পরিকল্পনা মাথায় রেখেই এগিয়েছি। বাকি চার উদ্যোক্তা হলেন, মাসুদা ইসলাম, তাসনিমা শারমীন, মাহিমা আজাদ শ্রাবণী, সুমনা স্মৃতি। এজেন্সির সাথে সহযোগী হিসেবে আছেন আসমাউল হুসনা এবং মদিনা তুত্তুহুরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com