বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়া সদরের গোকুল সরলপুর ফোর-জি টাইগার ক্লাবের উদ্যোগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

শুক্রবার বিকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর আটোবালা ফোর-জি টাইগার ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সার্ভেয়ার আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে ছাগল তুলে দেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন, যুবকদের উচিৎ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা। লেখাপড়া ও খেলাধুলা করলে মাদক মুক্ত জীবন গড়া সম্ভব। মাদক মুক্ত সমাজ গঠনেও যুবকদের ভুমিকা রাখতে হবে । এলাকার সকল যুবকদের জন্য খেলাধুলার সকল সরঞ্জাম আমি প্রদান করব।এজন্য ভাল ছাত্র হওয়ার পাশাপাশি ভাল খেলোয়াড় হতে হবে। রতন ও বুলবুল আকাশের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী একরামুল হক, গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান বাবু, ক্লাবের সভাপতি সাকিল হোসেন, সদস্য তাজেল মন্ডল, শাকিব হোসেন, সহ সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। খেলায় বারপুর মা াস্টিক ১-০ গোলে গোকুল আলমারিয়া যুব সংঘকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে ক্লাবের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com