বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “আমাদের সময়” পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি প্রদীপ মোহন্তের মাতা বীনা পানি মোহন্ত (৭৪) রবিবার সকাল সাড়ে ৯টায় শিবগঞ্জ পৌর এলাকার বানাইল নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্য জনিত কারণে পরলোক গমণ করেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, জেলা সাংবাদিক ইউনিয়ন সাঃ সম্পাদক জে.এম রউফ, কালের কন্ঠের জেলা প্রতিনিধি লিমন বাশার, জেলা সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ ঠান্ডা, আলহাজ্ব শফিউল আলম কমল, কমলেস মোহন্ত শানু, ইলিয়াস হোসেন, শিবগঞ্জের সাংবাদিক জামিল আহম্মেদ পরাগ, আব্দুর রউফ রুবেল। এদিকে তার মৃত্যুতে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, পৌর কাউন্সিলর খ.ম শামীম, সাইফুল ইসলাম, আবু সাইদ, রাম নারায়ন কানু, অসীম কুমার মৃনাল, দেবাশীষ গুপ্ত, শ্রী কৃষ্ণ, তপন কুমার রায় তপু, মিলন চন্দ্র মোহন্ত, উপজেলা কৃষক লীগ নেতা লুৎফর রহমান, সাংবাদিক রতন রায়, বজলুর রহমান, পবন রায়, জাবিউর আলম হিমু প্রমুখ। শেষ কৃত্ত শেষে বানাইল মহা শ্বশানে সমাধীস্থ করা হয়