বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “মুজিব শতবর্ষ” উদ্যাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারী বগুড়া জেলা কৃষক লীগের আয়োজনে কৃষকদের স্বাস্থ্য সেবা বিষয়ক বিশেষ বর্ধিত সভা সফল করার লক্ষ্যে রবিবার শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের আয়োজনে প্রস্তুতি মূলক সভা শিবগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিম ছানা, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন ধলূ, শাহিনুর আলম, ছাম্মাদ আলী, শামছুল ইসলাম, তোফাজ্জল হোসেন, হযরত আলী, ইব্রাহিম হোসেন, জরিপ হোসেন, জাকির হোসেন, আঃ বারী প্রমুখ। উক্ত প্রস্তুতি মূলক সভায় জেলা বর্ধিত সভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।