বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন এর ১ম মৃত্যু বার্ষিকীতে এমপি বাবলু’র শোক

দুই যুগের অধিকাল সাংবাদিকতায় পত্রিকা শহর বগুড়ার প্রায় সকল পত্রিকাতেই কাজ করার সুযোগ পেয়েছি ঢের অনেক আর সর্ব শেষ পত্রিকা ছিল “দৈনিক প্রভাতের আলো” যার সম্পাদক ছিলেন সদ্য প্রয়াত বগুড়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন কারী,বীর মুক্তিযাদ্ধা,কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র সদস্য,বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি,আমার প্রিয় সম্পাদক জননেতা আলহাজ্ব মমতাজ উদ্দিন,সিআইপি।গত ১৭/২/২০১৯ ইং তারিখ আনুমানিক ভোর রাত্রী ৩টায় ইন্তেকাল করেছেন,”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”৷ তার অসুস্থ হওয়া থেকে শেস নিঃশ্বাস পর্যন্ত ফোন পেয়েছি বহুতবার, সৌর্য বীর্যে বলীয়ান, চিকিৎসক দের কঠিন জবাব দিহিতার বুহ্য ভেদ করে চলে যেতে হবে তাকে ভাবতে পারিনি সহজে। কানে বার বার শুধু তার একটি কথাই প্রতিধ্বনিত হতে লাগল,কি রে সাংবাদিক পামপট্টি দিয়ে তো পত্রিকা একখান বানায় দিলা – খবর কি তার ? উত্তর ছিল না আমার । কারণ রক্ত চোষা ভুত ঘারে বসেছিলো পত্রিকার যেটা এখনো আছে। যাক একাদশ জতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া এবং আল্লাহর রহমতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রিয় ব্যক্তিটিকে ফুলের শুভেচছা জানানোর জন্য ব্যকুল হয়ে পড়লাম, আজ যাব কাল যাব এমনই এক ক্ষনে চলে গেলেন সেই ক্ষনজন্মা মানুষ টি। আমিও দারুণ ভাবে অসুস্থ হয়ে পড়লাম, সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি আজ সুস্থ হলাম কিন্ত ফুল দেয়া আর হলোনা আমার। আল্লাহ তায়ালা উনাকে জান্নাত বাসী করুন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com