বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভাষা শহীদদের প্রতি উপজেলা শহীদ মিনারে এমপি বাবলু’র শ্রদ্ধা

নয়ন রায়,বগুড়া : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস- ২০২০ উপলক্ষে একুশের আজ শুক্রবার ভোর ৬টায় শাজাহানপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন ৪২বগুড়া-০৭ মাননীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। মাননীয় এমপি পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি দ্বিতীয়বার সাংবাদিক দলের প্রধান হি‌সে‌বে নেতাকর্মী‌ এবং সদস্যদের নি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ভিপি সুলতান, শাজাহানপুর উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com