বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিবগঞ্জ(বগুড়া ) প্রতিনিধিঃ বগুড়া জেলা বি,এম,এর সা: সম্পাদক অধ্যাপক ডা: মোঃ রেজাউল আলম জুয়েল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মনোনিত হওয়ায় গতকাল শিবগঞ্জ তার কার্যালয়ে নিজগ্রাম দহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি সোহাগ আহম্মেদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, গোলাম রব্বানী, সাকিল আহম্মেদ, আঃ মোমিন, আল- আমিন, আরিফুল ইসলাম, রিফাত হোসেন, বিলাল হোসেন, রিজ্জাকুল ইসলাম, শামীম আহম্মেদ, সাগর, মেহেদী হাসান, শাওন, ইমরান হোসেন প্রমুখ।