বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে মাহী সওয়ার ডিগ্রি মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা উপ-পরিচালক মনিরুজ্জামান এ স্টোরের উদ্বোধন করেন। পরে মহাস্থান ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের ডিডি বাবু সুদীপ্ত কুমার, মাহবুবর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারয়ণ কানু, সাধারণ সম্পাদক মাস্টার আজিজার রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com