বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম জাতীয় বীমা দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে এক বণার্ঢ্য র‌্যালী উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলা ডেলটা ,গণবীমা লাইফ ইন্সুরেন্স সহ বিভিন্ন বীমার লোকজন অংশ নেয়। এর পর পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com