বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় ট্রাকের চাপায় সংবাদপত্র বিক্রেতা নিহত

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় ট্রাকের চাপায় আবু সাঈদ (৩৭) নামের সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের রানীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ শহরের মালগ্রাম চাপড় পাড়ার আব্দুল জলিল এর ছেলে। তিনি নন্দীগ্রাম এলাকায় পত্রিকা বিক্রি করতেন। কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ জানান, সন্ধ্যারদিকে আবুসাঈদ মোটরসাইকেল যোগে শহরের দিকে যাচ্ছিলেন রানীর হাট এলাাকায় অজ্ঞাত ট্রাকের চাপায় তিনি িনিহত হন। খবরপেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com