বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জেলা পুলিশ বগুড়ার উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে’২০২০ উদযাপন

ঢাকা অফিস : কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে জেলা পুলিশ বগুড়ার উদ্যোগে সারাদেশের ন্যায় বগুড়াতেও “পুলিশ মেমোরিয়াল ডে ২০২০” পালন করা হয়েছে। আজ ১ মার্চ সকাল দশটায় পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচীর সূচনা করা হয়। এসময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ সফিজুল ইসলাম, মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিপিএম বার, মোঃ আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সাবিনা ইয়াসমিন, আহমেদ রাজিউর রহমান, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার রণজয় মল্লিক এবং তরিকুল ইসলাম। ৪র্থ এপিবিএন বগুড়ার পক্ষে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জনাব আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফারহানা ইয়াসমিন । হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পক্ষে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ শহীদুল্লাহ । পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তাগণ কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের অবদান সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বগুড়া জেলার অধিবাসী ২১ জন নিহত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com