বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

৪১ সালের মধ্যে এদেশে কোন অভাব থাকবে না : এমপি জিন্নাহ্

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই উপজেলার স্কুল, কলেজ ভবণ নির্মাণ, রাস্তা-ঘাট, বিদ্যুৎ, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছেন। আপনার সন্তানরা আগামী দিনের মেধাবী সন্তান হিসাবে পরিচিতি লাভ করবে। ৪১ সালের মধ্যে এদেশে কোন অভাব থাকবে না, সকল মানুষ শিক্ষিত হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি বুধবার বিহার এম.এ.এম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের সভাপতি শাহীন মাহমুদ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, জেলা জাপা নেতা সামছুল ইসলাম তালুকদার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, সমাজ সেবক আতিউর রহমান মুন্নু, সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলবর আলী, নাজিম উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক খোরশেদ আলম, সোহাগ আলী, বিউটি বেগম, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন ঠান্ডা প্রমুখ। পরে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com