বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় পিচরেট ঐক্য কর্মচারী পরিষদের কর্মবিরিত

বগুড়ায় চাকুরী স্থায়ীকরনের দাবিতে পিচরেট ঐক্য কর্মচারী পরিষদ অর্ধ দিবস কর্মবিরিত পালন করেছে। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের টেম্পল রোডস্থ নেসকো’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো লিঃ) এর অধীনস্ত বিক্রয় ও বিতরন বিভাগ-১, ২ ও ৩ এর বিদ্যুৎ সরবরাহ দপ্তরে মিটার পাঠক ও বিল বিতরনকারী হিসেবে অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীরা এই কর্মবিরতি পালন করে। উক্ত কর্মসুচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন, বগুড়া সার্কেলের সাধারন সম্পাদক রবিউল করিম সাগর, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রকেট, জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম বুলু, বগুড়া সার্কেলের সহ: সাধারন সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম এবং বাদল প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন আমরা সু দীর্ঘ ১৫-২০ বছর যাবৎ অস্থায়ী ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরনকারী হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে নেসকো লিঃ আমাদের চাকুরী স্থায়ী করন না করে গ্রাহকের আঙ্গিনায় প্রি-পেইড স্মার্ট মিটার লাগানোর প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তাই আমরা যে কর্ম করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছি তার অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতিসত্ত¡র আমাদের চাকুরী স্থায়ীকরনের জন্য ব্যবস্থা গ্রহন করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি জোড় দাবি জানাচ্ছি ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com