বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মুজিববর্ষে কোন বিরোধিতা করবেন না, প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করেন : মোহাম্মদ নাসিম

ঢাকা অফিস : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া -১ আসনের সংসদ সদস্য সদ্যপ্রয়াত কৃষিবীদ জননেতা আব্দুল মান্নান এর স্মরনে বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার আয়োজনে শহীদ খোকন পার্কে স্মরন সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে । বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায়, স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা মোহাম্মদ নাসিম এমপি ,সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ। সভায় তিনি তার বক্তব্যে বলেন জিয়াউর রহমানের রাজনীতি ছিলো প্রতিহিংসা মূলক । আজকে খালেদা জিয়ার পাপের কারনে বিএনপি প্রায় একযুগ হলো রাজনীতির বাহিরে । তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন এখনো সময় আছে আপনারা সংশোধন হয়ে যান । মুজিববর্ষে কোন বিরোধিতা করবেন না । প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করেন । তিনি তার বক্তব্যে আরও বলেন আমি রাসেল স্কয়ার এ তোফায়েল আহাম্মদ সহ দাঁড়িয়ে থেকে মার খেয়েছি তবুও মাঠ ছাড়িনি । আর বিএনপি মার খেলে রাজনীতির মাঠ ছেড়ে চলে যায় এই হলো বিএনপির রাজনীতি । সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, জননেতা অসীম কুমার উকিল এমপি সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, ডাঃ মোকবুল হোসেন, প্রয়াত জননেতা আব্দুল মান্নান এর সহধর্মীনি আওয়ামীলীগ মনোনিত প্রাথী সাহাদারা মান্নান, টি জামান নিকেতা প্রমুখ। স্মরণ সভায় বগুড়া ও জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংসঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com