বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন সফল করতে এ্যাডভোকেসী সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ্যাডভোকেসী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান, পরিবার পরিবার কল্পনা কর্মকর্তা ফজলুল হক,ডা. দেলোয়ার হোসেন নয়ন, ডা. আফরিন হক, ডা. মোঃ মুর্তুজা আব্দুল হাই, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, বামানেহ্ন ম্যানেজার তরুন কর্মকার, প্রদীপ কুমার, শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com