বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সিএনজি চালক এর পুত্র এবার ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় চালক পুত্রকে ডাক্তার বানাতে চায়। জানা যায়, শিবগঞ্জ উপজেলার তেঘরী গ্রামের সিএনজি চালক আব্দুস সালাম এর পুত্র মোঃ আব্দুর রহমান (রাহাদ) শিবগঞ্জ বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলের বৃত্তি পাওয়ায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে। ছেলের বৃত্তি পাওয়ার বিষয়ে সালামের সাথে কথা বললে তিনি বলেন, আমার জীবনের একটি স্বপ্ন যত কষ্টই হোক সিএনজি চালিয়ে আমি আমার ছেলে রাহাদ কে ডাক্তার বানাতে চাই। বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ আজিজ এর সাথে রাহাদ এর ট্যালেন্টপুলের বৃত্তি পাওয়ার ক্ষেত্রে জানতে চাইলে তিনি বলেন, রাহাদ কোন দিন ক্লাস ফাঁকি দেয়নি, ক্লাসে তার চোখ থাকতো ব্লাক বোর্ডের দিকে শিক্ষক কী বলতেন সে মনোযোগ সহকারে শুনতো। হইহাল্লা পছন্দ করে না। আমি যখন ক্লাসে যেতাম তখনই তাকে পড়ার ব্রাঞ্চে দেখেছি। এসমস্ত গুণ থাকার কারণে সে আজ ট্যালেণ্টপুলে বৃত্তি পেয়েছে। শিক্ষক হিসাবে আমরা গর্বিত ।