বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজ্ ু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।