বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাংবাদিক এটি বাবু’র মৃত্যুতে জেএসকেএফ’র শোক

ঢাকা অফিস : বগুড়ার উদীয়মান ফটো সাংবাদিক এটি বাবু আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন)। আজ সোমবার (০৯ মার্চ ২০২০) সকাল ৭ টার দিকে শহরের মাটিডালী বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা। সোমবার এক শোক বার্তায় জেএসকেএফ বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায় ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আলো প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নুরুল ইসলাম, অর্থ বিষয়ক মোঃ রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ জিএম মিজান, মোঃ নুরু ইসলাম, সাধারণ সদস্য অসিম চন্দ্র বড়াই, মোঃ শাকিল হোসেন সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com