বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিটন শাহ(্ ৪০) ইন্তেকাল করেছেন। ইন্না—–রাজিউন। লিটন শাহ পৌর এলাকার বগিলা গাড়ী মহল্লার আলহাজ্ব সোলায়মান আলীর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার লিটন শাহ’র ছেলে ওহেদুজ্জামান রাফি অসুস্থ্য হলে তার চিকিৎসা সেবার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। এসময় লিটন শাহ হঠাৎ অসুস্থ্য হলে তাকে শজিমেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে রাত ১১ টায় মৃত্যু বরণ করেন।মৃত্যু কালে তিনি এক স্ত্রী, এক পুত্র সহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। গতকাল সোমবার বাদ জোহর তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। লিটন শাহর অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মো¯াÍ, সাবেক ট্রাষ্টি এ্যাড. উজ্জল প্রসাদ কানু, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ, এমদাদুল হক এমদাদ,উপজেলা ছাত্র লীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু, সাহাবুদ্দিন শিবলী , আমতলী ইসলাহুল মাদ্রাসার পরিচালক ওমর ফারুক,প্রমুখ।