বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জ ময়দানহাট্টায় ১০ বস্তা চাল জব্দ : গোপন করার চেষ্টা খাদ্য কর্মকর্তার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যর ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চন্দ্রাহাটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি নিশ্চিত হতে খাদ্য কর্মকর্তা গোলাম রহমানের সাথে যোগাযোগ করলে তিনি চাল জব্দের বিষয়টি অস্বীকার করে বলেন, চাল জব্দ করা হলে আমি জানতাম। আসলে এরকম ঘটনা ঘটেনি। পরে ট্যাগ অফিসার মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গোপন করার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ঘটনার আংশিক সত্যতা স্বীকার করতে বাধ্য হন।পরে উপজেলা নির্বাহী অফিসারের স্বরনাপন্ন হলে তিনি ১০ বস্তা চাল জব্দের কথা সাংবাদিকদের নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com