বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বর্তমানে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটস অ্যাপ, ইমো খুবই জনপ্রিয়। এমনকি সারাবিশ্বে সারা জাগানো সব থেকে সহজ মাধ্যম। আর সেটি সঠিক সময়ে সঠিক কাজে ব্যাবহার করছেন বগুড়ার বর্তমান জনপ্রিয় এমপি ৪২বগুড়া-০৭ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকেই তিনি প্রতিনিয়ত একের পর এক পোস্ট করে যাচ্ছেন যা থেকে সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারছে। সাক্ষাৎকালে তিনি বলেন, “আমি বাসা থেকে বের হইনা এবং আমার পরিবারকেও বের হতে দেইনা। তাই জনগণের কল্যাণে আমি তাদের কাছে আমার বক্তব্য পৌঁছে দেয়ার জন্য ফেসবুক মাধ্যম বেছে নিয়েছি। এতে সকলে নিজ নিজ বাসায় থেকে করোনা ভাইরাস সম্পর্কে সঠিক বিষয় গুলো জানতে পারবে।” ফেসবুকে তাঁর পোস্ট গুলোর মধ্যে অন্যতম “হাট বাজারের তরিতরকারি নিজে ভালো করে ধুয়ে গিন্নীর হাতে তুলে দিন,পরে আপনার হাতটি ধুয়ে নিন”, “কাপড় কাঁচা সোডা বা ক্ষার জাতীয় সাবান দিয়ে হাত ধুয়ে নিন যতবার বাড়ীতে প্রবেশ করবেন”, “সর্দি কাশি বা জ্বর হলে ভয় না করে নিকটস্থ ডাক্তার বা হাসপাতালে ভর্তি হন কেহ চিকিৎসা না দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করুন”, “বাড়ীতে বসেই আদায় করুন পবিত্র শবেবরাত এর নামাজ”, “করোনার আক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থবিধি মেনে চলুন আর নিয়মিত মধু দিয়ে কালজিরা সেবন করুন”, “আর্মি,পুলিশ বা সরকারের ভালোর জন্য নয় আপনার প্রিয় মানুষগুলির জন্য লক ডাউনে থাকুন আর আপনি বুঝলে অন্যকে বুঝান”, “প্রিয় দেশবাসী করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে চা,পান সিগারেটের দোকান থেকে দুরে থাকুন স্বাস্থ্য বিধি মেনে চলুন”, “স্বাস্থ্য বিধি মেনে চলুন আর দোয়া পাঠ করতে থাকুন-লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিউল আযিম”।