বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

অসহায় ছিন্নমূল মানুষদের কাঁচা শাক-সবজি বিতরণ করলেন নয়ন রায়

বগুড়া সংবাদদাতা : বিশ্বব্যাপি মরণঘাতী করোনা ভাইরাসের দুর্দিন সময়ে গরিব অসহায় ছিন্নমূল মানুষদের কাঁচা শাক-সবজি বিতরণ করলেন নয়ন রায়। আজ রবিবার সকাল ০৭টায় শহরের রেলওয়ে স্টেশনের লাইনে অস্থায়ী ঘরে বসবাস করা কিছু পরিবারকে এক সপ্তাহের কাঁচা শাক-সবজি দেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বগুড়া জেলা সভাপতি সাংবাদিক নয়ন রায়। এসময় তিনি বলেন, অনেকে চাল-ডাল বিতরণ করছে তবে ভাতের সাথে সবজি প্রয়োজন তাই আমার এমন ভিন্নরূপ উদ্যোগ।বিতরণকালে সহযোগিতায় ছিলেন বগুড়া কমিটির কোষাদক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সদস্য অসীম চন্দ্র বড়াই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com