বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সময়টা আনন্দের নয়। করোনার আতঙ্কে থমথমে শহর, গ্রাম, পাড়া, মাঠ-ঘাট। বর্ষ বরণের আয়োজন নেই কোথাও। যেন থমকে গেছে সময়। অথচ কালের নিয়মেই এসে পড়েছে একটা নতুন বছর। যা কিছু নতুন, অদেখা, অজানা, তাকে নিয়ে মানুষের আশা থাকে, স্বপ্ন থাকে, আবার একটু ভয় ভয়ও থাকে। প্রিয়জনদের একটু মনে করিয়ে দিন না, আপনি তাদের কথা কতটা ভাবছেন। আর কাছের মানুষ যদি দূরেও থাকে অনেক, আপনার একটা শুভেচ্ছাবার্তাই কিন্তু অনেকটা মন ভাল করে দিতে পারে তাদের। নতুন বছর কাটুক সবাইকে নিয়ে, সুস্থ ভাবে। আর ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে দিনগুলোও যেন পালটায়। আমরা যেন হাঁটতে পারি অন্ধকার থেকে আলোর দিকে। সবাইকে জানাই “শুভ বাংলা নববর্ষ”।
নয়ন রায়,সভাপতি,বগুড়া জেলা শাখা,জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।